মূল পার্থক্যটা বোঝা যাক আগে
Meta Ads-এ বাজেট দেওয়ার দুটো জায়গা আছে, Campaign Level এবং Ad Set Level। এই দুটো জায়গার মধ্যে একটিতে বাজেট দিলেই হয়, দুটোতে একসাথে নয়।
CBO
Campaign Budget Optimization
বাজেট Campaign Level-এ। Meta নিজে সিদ্ধান্ত নেয় কোন Ad Set-এ কতটুকু খরচ হবে।
- একই বাজেট সব Ad Set-এ ভাগ হয়।
- Meta-র AI বাজেট শেয়ার নিয়ন্ত্রণ করে।
- ভালো Perform করা Ad Set বেশি বাজেট পায়।
- সহজেই ম্যানেজ করা যায়।
- Scaling-এর জন্য বেশি কার্যকর।
ABO
Ad Set Budget Optimization
বাজেট Ad Set Level-এ। আপনার নিজে ঠিক করতে হয় কোন Ad Set কতটুকু বাজেট পাবে।
- প্রতিটি Ad Set-এ আলাদা বাজেট দিতে হয়।
- বাজেট সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে।
- প্রতিটি Audience সমান Priority পায়।
- Testing-এর জন্য বেশি কার্যকর।
- নতুন Audience Explore-এর জন্য ভালো।
বাজেট কীভাবে ভাগ হয়, তা Visually দেখুন
CBO vs ABO - বাজেট বণ্টনের পার্থক্য
CBO - Meta নিজে বাজেট ভাগ করে দেয়
Campaign A - সারা বাংলাদেশ
মোট বাজেট ৳৩,০০০/দিন
↓ Meta নিজে ভাগ করে দেয়
Ad Set - A (২০–৩০ বয়স)
৳১,৮০০
বেশি Perform করছে
Ad Set - B (৩০–৪০ বয়স)
৳৮০০
Ad Set C (৪০+ বয়স)
৳৪০০
ABO - আপনি নিজে বাজেট সেট করে দেন
Campaign A - সারা বাংলাদেশ
কোনো Campaign বাজেট নেই
↓ আপনি আলাদাভাবে বাজেট সেট করে দেন
Ad Set- A (২০–৩০ বয়স)
৳১,৮০০
নির্ধারিত বাজেট
Ad Set - B (৩০–৪০ বয়স)
৳১,৮০০
নির্ধারিত বাজেট
Ad Set C (৪০+ বয়স)
৳১,৮০০
নির্ধারিত বাজেট
CBO এর সুবিধা ও দুর্বলতা
CBO এর সুবিধা
- কম কাজ, বেশি Result: একটি বাজেট সেট করলেই হয়। Meta নিজে সেরা Ad Set-এ বাজেট দেয়, আপনাকে প্রতিদিন ম্যানুয়ালি বাজেট সেট করে দিতে হয় না।
- Real-Time Optimization: যে মুহূর্তে একটি Ad Set ভালো Perform করতে শুরু করে, Meta সাথে সাথে সেখানে বেশি বাজেট ঢেলে দেয়।
- Scaling করতে সহজঃ Campaign Level-এ বাজেট বাড়ালেই সব Ad Set-এ Proportionally বাজেট বাড়ানো শুরু করে।
- Auction Overlap কমায়ঃ Meta নিজে বাজেট ভাগ করে দেয়ার ফলে একই Audience-কে দুইবার Target করার সম্ভাবনা কমে যায়।
- Learning Phase দ্রুত হয়ঃ টোটাল Campaign মিলিয়ে বেশি Data আসে, তাই অ্যালগরিদম দ্রুত শিখতে পারে।
CBO-এর দুর্বলতা
- নতুন অডিয়েন্স ঠিকমতো বাজেট পায় নাঃ CBO সাধারণত যে Ad Set আগে থেকেই ভালো Result দিচ্ছে, সেটাতেই বেশি বাজেট ঢালে। ফলে নতুন অডিয়েন্স পর্যাপ্ত বাজেট পায় না এবং ঠিকভাবে টেস্ট বা এক্সপ্লোর করার সুযোগ হারায়।
- নিয়ন্ত্রণ সীমিতঃ নির্দিষ্ট Audience বা Ad Set-এ ঠিক কত Budget খরচ হবে, তা সরাসরি নিয়ন্ত্রণ করা যায় না।
- Testing করা কঠিনঃ Meta এক Ad Set-এ বেশি Budget দিতে পারে, ফলে সব Ad Set সমান Data না পাওয়ায় সঠিক Comparison করা কঠিন হয়।
- Retargeting কম Budget পেতে পারেঃ Retargeting Audience সাধারণত ছোট হওয়ায় CBO-তে Meta Broad Audience-কে বেশি Budget দিতে পারে, ফলে Retargeting-এ আসান্নরুপ বাজেট Spend নাও হতে পারে।
ABO এর সুবিধা ও দুর্বলতা
ABO এর সুবিধা
- সম্পূর্ণ নিয়ন্ত্রণঃ কোন Audience-এ কত Budget খরচ হবে, তা পুরোপুরি আপনি নির্ধারণ করে দিতে পারবেন।
- Testing-এর জন্য সেরাঃ একাধিক Ad Set সমান Budget-এ চালিয়ে নির্ভুল ও Fair Comparison করা যায়।
- নতুন Audience Test করা সহজঃ নতুন Audience-এর জন্য আলাদা Budget সেট করা যায়, তাই Meta অন্য Ad Set-এ Budget সরিয়ে নিতে পারে না এবং Audience-টি পর্যাপ্ত Data সংগ্রহের সুযোগ পায়।
- Retargeting-এর Budget সেট করা যায়ঃ Retargeting Ad Set-এ কত Budget খরচ হবে, তা আপনি নিজেই নির্ধারণ করতে পারেন। ফলে Meta অন্য Ad Set-এ অতিরিক্ত Budget খরচ করতে পারে না।
- Funnel-এর উপর পূর্ণ নিয়ন্ত্রণঃ TOF, MOF ও BOF-এর জন্য আলাদা Budget নির্ধারণ করা যায়, ফলে প্রতিটি Stage-ই পর্যাপ্ত বাজটে পায়।
ABO-এর দুর্বলতা
- বেশি Management করতে হয়ঃ প্রতিটি Ad Set আলাদাভাবে Monitor করতে হয় এবং প্রয়োজন অনুযায়ী Budget Adjust করতে হয়।
- Budget অপচয়ের ঝুঁকিঃ কোনো Ad Set ভালো রেজাল্ট না দিলেও তার Budget ব্যবহৃত হতে থাকে, কারণ Meta নিজে থেকে Budget অন্য Ad Set-এ সরিয়ে নিতে পারে না।
- Scaling তুলনামূলক জটিলঃ Budget বাড়াতে হলে প্রতিটি Ad Set আলাদাভাবে Adjust করতে হয়, তাই একসাথে Scale করা কঠিন হয়ে যায়।
- Audience Overlap-এর ঝুঁকি বেশিঃ একাধিক Ad Set-এ একই ধরনের Audience থাকলে সেগুলো একে অপরের সঙ্গে Competition করতে পারে, যা Performance-এ প্রভাব ফেলতে পারে।
কোনটি কখন ব্যবহার করবেন (Decision Table)
|
পরিস্থিতি
|
টাইপ
|
কেন?
|
|---|---|---|
|
আপনার Campaign ইতোমধ্যে ভালো Result দিচ্ছে এবং Scale করতে চান |
CBO |
Meta নিজেই বুঝে নেবে কোন Ad Set-এ বেশি Budget দিলে ভালো ফল আসবে। |
|
নতুন Audience বা Creative Test করছেন |
ABO |
সব Test-কে সমান সুযোগ দিতে হলে Budget আলাদা করে Control করা ভালো। |
|
Retargeting Campaign চালাচ্ছেন |
ABO |
Retargeting Audience সাধারণত ছোট হয়, তাই Budget Manually Control করাই নিরাপদ। |
|
TOF, MOF, BOF আলাদা Funnel Structure ব্যবহার করছেন |
ABO |
Funnel-এর প্রতিটি Stage-এ নির্দিষ্ট Budget সেট করা যায়। |
|
একটি Campaign-এ অনেকগুলো Proven Ad Set আছে |
CBO |
Meta সেরা Performer-গুলোর দিকে বেশি Budget পাঠিয়ে Overall ROAS বাড়াতে পারে। |
|
Budget সীমিত, কিন্তু সর্বোচ্চ Efficiency চান |
CBO |
Meta সবচেয়ে সম্ভাবনাময় Ad Set-এ Budget Push করে ভালো Conversion আনার চেষ্টা করবে। |
|
নতুন Product Launch করছেন বা Unfamiliar Audience Target করছেন |
ABO |
প্রতিটি Audience Segment থেকে আলাদা Data সংগ্রহ করা সহজ হয়। |
|
Advantage+ Shopping Campaign ব্যবহার করছেন |
CBO |
এই ধরনের Campaign-এ Meta-এর Automation সবচেয়ে ভালোভাবে কাজ করে। |
|
Lookalike ও Broad Audience একসাথে Test করছেন |
ABO |
সমান Budget না দিলে কোন Audience আসলে ভালো Perform করছে তা বোঝা কঠিন হবে। |
|
Agency হিসেবে একাধিক Client Manage করছেন |
পরিস্থিতি অনুযায়ী |
প্রতিটি Client-এর Objective, Budget এবং Funnel আলাদা, তাই Strategy-ও আলাদা হওয়া উচিত। |
উদাহরণ সহ বুঝুন
✦ CBO
সমস্যাঃ আপনি আগে থেকে বলতে পারবেন না কোন Audience প্রতিদিন সবচেয়ে ভালো Perform করবে। কোনো দিন Lookalike এগিয়ে থাকে, আবার কোনো দিন Broad।
সমাধানঃ CBO ব্যবহার করুন। Meta Real-Time Performance দেখে Budget নিজেই শেয়ার করবে। যেদিন যে Audience ভালো Result দেবে, সেদিন সেটিই বেশি Budget পাবে। ফলে Overall ROAS এবং Efficiency দুটোই বাড়বে।
✦ ABO
সমস্যাঃ CBO ব্যবহার করলে Meta হয়তো IT professionals-কে ৮০% বাজেট দিয়ে দেবে, বাকি দুটো ঠিকমতো মেটা হয়তো Test-ই করবে না।
সমাধানঃ ABO ব্যবহার করুন। প্রতিটি Ad Set-কে সমান Budget দিন (যেমন ৳500/দিন)। ৭–১৪ দিন Data সংগ্রহ করুন, তারপর Winner Audience নির্বাচন করে CBO-তে Scale করুন।
The Hybrid Strategy (Pro-দের পছন্দ)
অভিজ্ঞ Advertisers সাধারণত CBO বা ABO এর মধ্যে একটি বেছে নেন না, বরং দুটো একসাথে ব্যবহার করেন। এর নাম Hybrid Strategy।
⚡ Hybrid Structure - Testing থেকে Scaling পর্যন্ত
Phase 1: Testing (ABO)
Phase 2: Scaling (CBO)
Rule: ABO দিয়ে winner খুঁজুন, CBO দিয়ে winner scale করুন।
CBO-তে যে ভুলগুলো সবচেয়ে বেশি হয়
- একটিমাত্র Ad Set-এ CBO দেওয়াঃ CBO-এর মূল কাজ হলো একাধিক Ad Set-এর মধ্যে Budget বণ্টন করা। কিন্তু Campaign-এ যদি মাত্র একটি Ad Set থাকে, তাহলে Meta-এর বাজেট বণ্টন করার মতো কিছুই থাকে না।
- Unproven Audience CBO-তে দেওয়াঃ নতুন Audience-এর Performance সম্পর্কে Meta-এর কাছে কোনো Historical Data থাকে না। CBO চালু করলে Meta স্বাভাবিকভাবেই সেই Ad Set-গুলোর দিকে বেশি Budget পাঠায় যেগুলো আগে থেকেই ভালো Result দিচ্ছে।
- CBO-তে Ad Set-Spend Limit না দেওয়াঃ কখনো কখনো Meta একটি Ad Set-কে খুব দ্রুত Winner হিসেবে ধরে নেয় এবং Campaign Budget-এর বড় অংশ সেখানেই Spend করতে শুরু করে। ফলে অন্য Ad Set-গুলো পর্যাপ্ত Budget না পেয়ে Learning Phase থেকেই পিছিয়ে পড়ে।
- CBO চালু করে প্রতিদিন বাজেট বদলানোঃ আজ Budget বাড়ালেন, কাল কমালেন, এভাবে বারবার পরিবর্তন করলে Meta ঠিকমতো শিখতে পারে না। ফলে Campaign-এর Result অস্থির হয়ে যায়। Budget সেট করার পর অন্তত ৭ দিন অপেক্ষা করুন, তারপর Data দেখে সিদ্ধান্ত নিন।
CBO-তে Ad Set Spend Limit কীভাবে দেবেন
ABO-তে যে ভুলগুলো সবচেয়ে বেশি হয়
- বাজেট বেশি ছোট করাঃ প্রতিটি Ad Set-এর Daily Budget এমন রাখুন, যাতে তা আপনার Target CPA-এর অন্তত ২–৩ গুণ হয়। এতে Meta দ্রুত Data সংগ্রহ করতে পারে এবং ভালোভাবে Optimization করতে পারে।
- অনেক বেশি Ad Set একসাথে চালানোঃ শুধু প্রয়োজনীয় Audience-গুলো নিয়ে কাজ করুন। Budget-এর তুলনায় অতিরিক্ত Ad Set তৈরি করা থেকে বিরত থাকুন।
- Poor performer বন্ধ না করাঃ ABO-তে নিয়মিত Performance দেখুন। প্রায় দুই সপ্তাহ পরেও যে Ad Set ভালো Result দিতে পারছে না, সেটি বন্ধ করে দিন এবং সেই Budget ভালো Performance করা Ad Set-গুলোতে বাড়িয়ে দিন।
- Audience Exclusion ভুলে যাওয়াঃ ABO-তে Overlap বেশি হওয়ার ঝুঁকি আছে। Exclusion list সবসময় আপডেট রাখুন।
সবচেয়ে বড় ভুল
মূল বিষয়গুলো এক নজরে
- CBO-তে Meta Budget ভাগ করে, ABO-তে আপনি করেন। সঠিক সময়ে সঠিকটি ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- Testing-এ ABO সেরা । সমান বাজেটে Fair Comparison করা যায়।
- Scaling-এ CBO সেরা। Meta Real-Time-এ সেরা Performer করা Ad Set-এ বাজেট বেশি দেয়।
- Retargeting ও Funnel-Based Campaign-এ ABO বেশি কার্যকর।
- Hybrid Strategy সবচেয়ে ভালো। ABO দিয়ে Winner খুঁজুন, CBO দিয়ে Scale করুন।
- CBO-তে কমপক্ষে ৩টি Proven Ad Set থাকা উচিত।
- ABO-তে প্রতিটি Ad Set-এ পর্যাপ্ত বাজেট দিন, নইলে Learning Phase কখনো শেষ হবে না।