শুরুতে একটা প্রশ্ন,
আপনি একটা নতুন Ad Set চালু করলেন। প্রথম কয়েকদিন CPA অনেক বেশি, ROAS খুব কম। আপনি ভাবলেন, এই Ad-টা কাজ করছে না। বাজেট কমিয়ে দিলেন, বা বন্ধ করে নতুন করে শুরু করলেন।
এই কাজটা করেন প্রায় ৮০% Advertiser, এবং এই কাজটাই Learning Phase-এর সবচেয়ে বড় শত্রু।
Learning Phase আসলে কী?
মেটার Advertising System হলো একটি বিশাল Auction সিস্টেম। প্রতি সেকেন্ডে কোটি কোটি মানুষের কাছে কোটি কোটি Ad দেখানোর সুযোগ তৈরি করা হয়। Meta সিদ্ধান্ত নেয়, কোন মানুষকে কোন Ad দেখালে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে কাঙ্ক্ষিত Action নেয়ার।
কিন্তু এই সিদ্ধান্ত নিতে হলে আগে Meta-কে জানতে হবে আপনার Product বা ওয়েবসােইটে Sign up করবে কে? এই প্রশ্নের উত্তর Meta খোঁজে Learning Phase-এ।
সহজ কথায়ঃ আপনার নতুন Ad Set চালু হওয়ার পর Meta প্রথম ৭ দিনে (বা যতদিন লাগে) বিভিন্ন ধরনের মানুষকে আপনার Ad দেখায়। কেউ কিনলে বা কোনো Action নিলে সেটা রেকর্ড করে। ৫০টি Conversion জমা হলে Meta বুঝতে পারে, “এই ধরনের মানুষরা Convert হবে” তখন থেকে সে আর এলোমেলোভাবে Ad দেখায় না, বরং ঐ নির্দিষ্ট প্রোফাইলের মানুষদের টার্গেট করতে থাকে।
Meta ঠিক কী শিখছে এই সময়ে?
1. Audience Signal:
Age, Gender, Interest, Behavior, কোন Combination-এর মানুষ সবচেয়ে বেশি Convert করছে। আপনি হয়তো ভেবেছিলেন ২৫-৩৪ বছর বয়সী পুরুষরা কিনবে, Meta হয়তো দেখছে ৩৫-৪৪ বছর বয়সী মহিলারা সবচেয়ে বেশি Convert হচ্ছে।
2. Placement Signal:
Facebook Feed, Instagram Story, Reels, Audience Network, কোথায় দেখালে Conversion বেশি হচ্ছে। এই Data ছাড়া Meta জানে না কোথায় আপনার Budget বেশি ঢালা উচিত।
3. Time Signal:
দিনের কোন সময়ে বা সপ্তাহের কোন দিনে মানুষ Convert করছে, সকালে Ad দেখলে কি বেশি ক্লিক আসছে, নাকি রাতে Ad দেখালে বেশি Purchase হচ্ছে, এই সবগুলো Learn করে।
4. Creative Signal:
একাধিক Creative থাকলে, কোন Image, Ad Copy বা Format সবচেয়ে বেশি Conversion আনছে এটা বুঝতে পারে।
"Learning Limited" এই স্ট্যাটাসের মানে কী?
কেন হয় এই সমস্যা?
- বাজেট এতটাই কম, যেটা দিয়ে সপ্তাহে ৫০টি Conversion সম্ভব না।
- Audience এতই ছোট যে, পর্যাপ্ত মানুষ Ad দেখছে না।
- Rare Optimization Event বা High-Ticket Purchase অর্থাৎ খুব দামি প্রডাক্ট সেল করা।
- অনেক বেশি Ad Set যা একই অডিয়েন্সকে বার বার টার্গেট করছে। (Auction Overlap)
- Learning Phase বারবার পরিবর্তিত হচ্ছে।
কখন "Learning Phase" Reset হয়ে যায়?
|
পরিবর্তনের ধরন
|
Reset হবে?
|
কারণ
|
|---|---|---|
|
বাজেট ২০%-এর বেশি বাড়ানো |
হ্যাঁ |
Ad Delivery pattern সম্পূর্ণ বদলে যায় |
|
Audience পরিবর্তন করলে |
হ্যাঁ |
নতুন Audience-দের থেকে আবার শুরু করতে হবে |
|
Ad Creative পরিবর্তন |
হ্যাঁ |
Creative Signal নতুন করে শিখতে হবে |
|
Optimization Event পরিবর্তন |
হ্যাঁ |
পুরো Learning Vision বদলে গেছে |
|
Bid Strategy পরিবর্তন |
হ্যাঁ |
Auction Behavior পাল্টে যায় |
|
বাজেট ১০% বাড়ানো |
সাধারণত না |
এটা ছোট পরিবর্তন |
|
Ad Headline সামান্য Edit |
কখনো কখনো |
নির্ভর করে পরিবর্তনের মাত্রার উপর |
Learning Phase-এ প্রতিদিন ছোট ছোট পরিবর্তন করা। প্রতিটি পরিবর্তন Learning Phase-কে Reset তো করে না, তবে ঘন ঘন পরিবর্তন Meta-কে Stable Pattern-এ Learn করতে বাধা দেয়। ফলে Meta কখনোই Active Learning Phase-এ পৌছাতেই পারে না।
Learning Phase ম্যানেজ করার সঠিক পদ্ধতি
- সঠিক বাজেট সেট করুন শুরু থেকেই। নরমালি আপনার Target CPA-এর ৫ গুণ বাজেট দিলে সপ্তাহে ৫০টি Conversion হওয়া সম্ভব। যদি Target CPA ৫০০ টাকা হয়, তাহলে দৈনিক বাজেট কমপক্ষে ৩,৫০০ টাকা রাখুন।
- প্রথম ৭ দিন Ad-এ হাত দেবেন না। CPA বেশি দেখলেও Panic করবেন না। এটা স্বাভাবিক। Meta এখন Exploration করছে, Cost বেশি লাগবেই।
- Conversion Window সঠিক রাখুন। যদি আপনার Product কিনতে মানুষ সাধারণত ৩-৭ দিন সময় নেয়, তাহলে ১-Day Click Window-এ optimize করবেন না। ৭-Day Click Window ব্যবহার করুন।
- Learning Phase শেষ হলে তারপর Scale করুন। Ad Set "Active" হওয়ার আগে বাজেট বাড়াবেন না। Active হওয়ার পর প্রতি ৩-৪ দিনে সর্বোচ্চ ২০% করে বাড়ান।
- Broad Audience দিন। অডিয়েন্স অনেক বেশি Narrow করা মানে মেটার হাত বেঁধে দেয়া। Broad Targeting দিলে Meta নিজেই সেরা মানুষদের খুঁজে নেয়, ফলে Learning Phase দ্রুত শেষ হয়।
- একটি Ad Set-এ ৩-৫টি Creative রাখুন। Learning Phase-এ Meta এগুলো Test করবে। Creative বেশি দিলে Data Split হয়ে যায়, তখন প্রতিটি Creative-এর জন্য কম কম করে Data থেকে যায়।
Learning Phase কতদিন চলে?
|
পরিস্থিতি
|
আনুমানিক সময়
|
পরামর্শ
|
|---|---|---|
|
High-Volume Product, ভালো বাজেট |
৩–৫ দিন |
কিছু করার নেই, অপেক্ষা করুন |
|
মাঝারি Volume, স্বাভাবিক বাজেট |
৭–১৪ দিন |
ধৈর্য ধরুন, ৭ দিন পর Assessment করুন |
|
Low-Volume, High-Ticket Product |
১৪–২৮ দিন বা বেশি |
Upper-Funnel Event-এ Optimize করুন |
|
বাজেট খুব কম |
Learning Limited হবে |
বাজেট বাড়ান বা Event পরিবর্তন করুন |
একটি বাস্তব উদাহরণ
ভুল পদ্ধতিঃ
দৈনিক বাজেট ৫০০ টাকা দিলেন। দুই দিন পর দেখলেন CPA ৮০০ টাকা। সাথে সাথে Ad বন্ধ করে নতুন করে শুরু করলেন। এভাবে তিন সপ্তাহ কাটালেন, ফলে কোনো Ad-ই কখনো Learning Phase পার করতেই পারলো না।
সঠিক পদ্ধতিঃ
Target CPA ৩০০ টাকা, তাই দৈনিক বাজেট কমপক্ষে ৩০০ × ৫ ÷ ৭ = প্রায় ২১৫ টাকা। কিন্তু Safely ৫০০–১,০০০ টাকা দিন। প্রথম ৭ দিন কোনো পরিবর্তন করবেন না। ৭ দিন পর যদি Learning Phase শেষ হয় এবং CPA এখনো বেশি থাকে, তখন Creative বা Audience নিয়ে কাজ করুন।
মূল বিষয়গুলো এক নজরে
- Learning Phase হলো Meta-র অ্যালগরিদমের শেখার সময়, এটা এড়ানো সম্ভব না, কিন্তু সঠিকভাবে ম্যানেজ করা সম্ভব।
- ৫০টি Conversion = Learning Phase শেষ। এর আগে Performance বিচার করা ঠিক না।
- Learning Phase-এ উল্লেখযোগ্য পরিবর্তন করলে সব Reset হযয়ে যায়, এটা সবচেয়ে বড় ভুল।
- বাজেট কমপক্ষে Target CPA-এর ৫ গুণ হওয়া উচিত সপ্তাহিক ভিত্তিতে।
- "Learning Limited" দেখলে বাজেট বাড়ান অথবা Easy Conversion Event বেছে নিন।
- Learning Phase সফলভাবে শেষ হলে ধীরে ধীরে Scale করুন, হঠাৎ বড় ধরনের কোনো পরিবর্তন করবেন না