Skip to main content

Yeasire Arafat

  1. Home
  2. »
  3. Algorithm
  4. »
  5. অর্ডার নিন যেকোনো জায়গা থেকে, পেমেন্ট হোক নিজের সাইটে

অর্ডার নিন যেকোনো জায়গা থেকে, পেমেন্ট হোক নিজের সাইটে

Quick Checkout Builder দিয়ে Messenger, WhatsApp বা Instagram থেকে আসা কাস্টমারদের জন্য এক ক্লিককেই চেকআউট লিংক তৈরি করুন এবং পেমেন্ট নিন নিজের ওয়েবসাইটেই। সময় বাঁচান, নির্ভুলতা বাড়ান, অর্ডার কনফার্ম করুন সহজে এবং প্রফেশনালভাবে।

আপনার যদি একটি WooCommerce শপ থাকে, তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, অনেক কাস্টমার সরাসরি ওয়েবসাইটে ঢুকে অর্ডার করতে চান না বা অনেকে পারেন না। তারা Facebook Messenger, WhatsApp, Instagram DM কিংবা পোস্টের কমেন্টে জিজ্ঞেস করেন, ফোনে কল করে অর্ডার দেন। এই ধরনের কাস্টমারদের জন্য পেমেন্ট নেওয়া, ঠিকানা সংগ্রহ করা এবং অর্ডারটা সিস্টেমে ঢোকানো, পুরো প্রক্রিয়াটা ম্যানুয়ালি করতে গিয়ে সময় নষ্ট হয়, ভুলও হয়ে যায়। এই সমস্যার সমাধান হিসেবেই তৈরি হয়েছে Quick Checkout Builder প্লাগইনটি।

Quick Checkout Builder আসলে কী করে

এক কথায়, আপনি (শপ-মালিক) নিজে কাস্টমারের পক্ষ থেকে প্রোডাক্ট বেছে একটি “কার্ট” বানাবেন, তারপর একটি ইউনিক চেকআউট লিংক জেনারেট করবেন। সেই লিংকটা কাস্টমারকে Messenger বা WhatsApp-এ পাঠিয়ে দিলে, তিনি লিংকে ক্লিক করার সাথে সাথে ঠিক সেই প্রোডাক্টগুলোসহ আপনার ওয়েবসাইটের চেকআউট পেইজে চলে যাবে। কাস্টমার শুধু নিজের নাম, ঠিকানা আর পেমেন্টের তথ্য দিয়ে অর্ডারটা কনফার্ম করবে।

অর্থাৎ, কাষ্টমারের হয়ে প্রোডাক্ট বাছাইয়ের কাজটা আপনি করবেন, আর কাষ্টমার পেমেন্ট ও চেকআউট করবে আপনার নিজের ওয়েবসাইটেই থার্ড-পার্টি কোনো টুল ছাড়াই। এতে করে আপনি ঐ কাষ্টমারের Checkout ও Purchase ইভেন্টও পাচ্ছেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে, যেটা আপনি Messenger বা WhatsApp-এ অর্ডার কনফার্ম করলে পেতেন না।

মূল ফিচারসমূহ

১. স্মার্ট প্রোডাক্ট সার্চঃ প্রোডাক্টের নাম বা SKU দিয়ে সার্চ করা যায়, এমনকি ভ্যারিয়্যাবল প্রোডাক্ট (সাইজ, কালার) থাকলে সেগুলোও আলাদাভাবে সিলেক্ট করা যায়।

Smart Product Search by SKU
Smart Product Search By Product Name

২. কাস্টম প্রাইসিংঃ কোনো কাস্টমারের সাথে দরদাম করে বিশেষ দামে দিতে চাইলে চেকআউট বিল্ডারেই সেই প্রাইস বসিয়ে দেওয়া যায়। কাস্টমার সেই নির্ধারিত মূল্য চেকআউটে দেখতে পাবে।

Custom Pricing

৩. লিংক এক্সপায়ারিঃ প্রতিটি লিংকের জন্য মেয়াদ ঠিক করে দেওয়া যায়। ১ ঘণ্টা থেকে শুরু করে ২৮ দিন পর্যন্ত, অথবা “No Expires” রাখা যায়। মেয়াদ পার হয়ে গেলে লিংকটি নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে যায়।

Link Expiry

৪. সোর্স ট্যাগিংঃ কাস্টমার কোন চ্যানেল থেকে অর্ডার করছেন, Messenger, WhatsApp, Instagram, Call নাকি Comment, তা ট্যাগ করে রাখা যায়, যা পরবর্তীতে রিপোর্টিং বা মার্কেটিং অ্যানালাইসিসে কাজে লাগে।

Source Tagging (Customer From)

৫. নোটঃ প্রতিটি লিংকের সাথে একটি অপশনাল নোট জুড়ে দেওয়া যায়, যাতে অর্ডার সম্পর্কিত বিশেষ কোনো তথ্য মনে রাখা সহজ হয়।

Note

৬. লাইভ ড্যাশবোর্ডঃ জেনারেট করা সব লিংক ও তাদের স্ট্যাটাস (pending, completed, expired), প্রোডাক্ট তালিকা, সোর্স এবং মেয়াদ, একটি টেবিলে দেখা যায়।

Live Dashboard (Generated Links)

৭. ওয়ান-টাইম ও সিকিউর্ড লিংকঃ প্রতিটি চেকআউট লিংক ইউনিক এবং একবার ব্যবহারের জন্য তৈরি হবে। তাই একই লিংক বারবার ব্যবহার করে ভুল অর্ডার বসানোর ঝুঁকি থাকে না।

One Time Secured Link

কীভাবে কাজ করবে এই প্লাগইনটি?

১. অ্যাডমিন প্যানেলে যান, WordPress ড্যাশবোর্ডে “Checkout Builder” মেনুতে ক্লিক করুন।

২. প্রোডাক্ট সার্চ করুন ও Add করুন (প্রডাক্টের নাম বা SKU দিয়ে সার্চ করে কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট, সাইজ, কালার ও Quantity সেট করুন)।

৩. প্রয়োজনে মূল্য পরিবর্তন করুন (কোনো বিশেষ অফার বা ছাড় থাকলে প্রাইস ফিল্ডে বসিয়ে দিন)।

৪. সেটিংস সেটআপ করুন। নোট লিখুন, লিংকের মেয়াদ সেট করুন, এবং কাস্টমার কোন চ্যানেল থেকে এসেছেন তা সিলেক্ট করুন।

৫. “Generate Checkout Link” এ ক্লিক করুন। একটি ইউনিক চেকআউট লিংক তৈরি হবে।

৬. লিংক কপি করে কাষ্টমারকে শেয়ার করুন Messenger, WhatsApp বা যেখানে কাস্টমারের সাথে কথা হচ্ছে  সেখানে।

৭. কাস্টমার লিংকে ক্লিক করে চেকআউট কম্প্লিট করবেন। (লিংকে ক্লিক করলেই প্রোডাক্টসহ কার্ট লোড হয়ে কাস্টমার সরাসরি আপনার ওয়েবসাইটের চেকআউট পেইজে পৌঁছে যাবেন। কাষ্টমার নিজের তথ্য দিয়ে অর্ডার কনফার্ম করবেন)

৮. অর্ডার সম্পন্ন হলে, কাস্টমারকে সরাসরি “My Account > Orders” পেইজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, যাতে তিনি নিজের অর্ডার হিস্ট্রি সহজে দেখতে পারেন বা ইনভয়েস ডাউনলোড করতে পারেন।

কারা ব্যবহার করবে এই প্লাগইনটি?

1. ওয়েবসাইট থাকা সত্বেও যেসব শপ মূলত ফেসবুক পেইজ বা গ্রুপ কেন্দ্রিক ব্যবসা করে (F-commerce)।

2. যারা WhatsApp বা Messenger এর মাধ্যমে অর্ডার নিতে বাধ্য হন কাষ্টমার ওয়েবসাইটে অর্ডার করতে না পারার কারনে।

3. যেসব শপ কাস্টম বা নেগোসিয়েটেড প্রাইসে পণ্য বিক্রি করেন অথচ তারা চান কাষ্টমার তাদের ওয়েবসাইট ব্যবহার করে অর্ডার করুক, যেন কাষ্টমারের ডাটা ট্র্যাক করা যায়।

কেন Checkout Link ব্যবহার করা ইফক্টিভ?

সাধারণত সোশ্যাল মিডিয়া থেকে আসা অর্ডারগুলো ম্যানুয়ালি নোট করে, আলাদাভাবে ইনভয়েস তৈরি করে সামলাতে হয়, এতে সময় নষ্ট হয় এবং হিসাবেও গরমিল হতে পারে। Quick Checkout Builder এই পুরো প্রক্রিয়াকে সংক্ষিপ্ত করে দেয়। কাস্টমার নিজের তথ্য নিজে দিবে, পেমেন্ট আপনার ওয়েবসাইটের চেকআউট সিস্টেমেই করবে, আর অর্ডারও সরাসরি আপনার WooCommerce অর্ডার লিস্টে যুক্ত হয়ে যাবে কোনো বাড়তি ম্যানুয়াল কাজের ঝামেলা ছাড়াই।

সোশ্যাল মিডিয়া ও মেসেজিং অ্যাপ-নির্ভর অর্ডারের যুগে, Quick Checkout Builder-এর মতো একটি টুল আপনার ব্যবসার ওয়ার্কফ্লোকে অনেকটাই সহজ করে দিতে পারে। এটি শুধু সময় বাঁচায় না, বরং কাস্টমার এক্সপেরিয়েন্সও আরও প্রফেশনাল করে তোলে। কারণ পুরো লেনদেনটাই আপনার নিজের ব্র্যান্ডেড ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন হয়।

যদি আপনার শপ মূলত সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক অর্ডারের ওপর নির্ভরশীল হয়, Quick Checkout Builder একবার ব্যবহার করে দেখতে পারেন।