Yeasire Arafat

  1. Home
  2. »
  3. Algorithm
  4. »
  5. Learning Phase-এর ভেতরে আসলে কী হয়?

Learning Phase-এর ভেতরে আসলে কী হয়?

একটি Ad Set সঠিকভাবে কাজ শুরু করতে প্রথমে ৫০টি Conversion দরকার। কিন্তু বেশিরভাগ Advertiser এই সময়ের আগেই ক্যাম্পেইন বন্ধ করে দেন। কারণ তারা জানেন না ভেতরে আসলে কী হচ্ছে। আজকে সেই গল্পটাই বলব।

শুরুতে একটা প্রশ্ন,

আপনি একটা নতুন Ad Set চালু করলেন। প্রথম কয়েকদিন CPA অনেক বেশি, ROAS খুব কম। আপনি ভাবলেন, এই Ad-টা কাজ করছে না। বাজেট কমিয়ে দিলেন, বা বন্ধ করে নতুন করে শুরু করলেন।

এই কাজটা করেন প্রায় ৮০% Advertiser, এবং এই কাজটাই Learning Phase-এর সবচেয়ে বড় শত্রু।

Learning Phase মানে শুধু "অপেক্ষা করুন" নয়, এটা মেটার Machine Learning সিস্টেমের সবচেয়ে সংবেদনশীল সময়। এই সময়ে আপনার প্রতিটি সিদ্ধান্ত পরবর্তী ৭ দিনের Performance নির্ধারণ করে।

Learning Phase আসলে কী?

মেটার Advertising System হলো একটি বিশাল Auction সিস্টেম। প্রতি সেকেন্ডে কোটি কোটি মানুষের কাছে কোটি কোটি Ad দেখানোর সুযোগ তৈরি করা হয়। Meta সিদ্ধান্ত নেয়, কোন মানুষকে কোন Ad দেখালে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে কাঙ্ক্ষিত Action নেয়ার।

কিন্তু এই সিদ্ধান্ত নিতে হলে আগে Meta-কে জানতে হবে আপনার Product বা ওয়েবসােইটে Sign up করবে কে? এই প্রশ্নের উত্তর Meta খোঁজে Learning Phase-এ।

সহজ কথায়ঃ আপনার নতুন Ad Set চালু হওয়ার পর Meta প্রথম ৭ দিনে (বা যতদিন লাগে) বিভিন্ন ধরনের মানুষকে আপনার Ad দেখায়। কেউ কিনলে বা কোনো Action নিলে সেটা রেকর্ড করে। ৫০টি Conversion জমা হলে Meta বুঝতে পারে, “এই ধরনের মানুষরা Convert হবে” তখন থেকে সে আর এলোমেলোভাবে Ad দেখায় না, বরং ঐ নির্দিষ্ট প্রোফাইলের মানুষদের টার্গেট করতে থাকে।

Meta ঠিক কী শিখছে এই সময়ে?

এটাই বেশিরভাগ Advertiser কখনো জানতে পারে না যে, Meta শুধু "কে কিনবে" শিখছে না, বরং অনেক কিছু একসাথে শিখছেঃ

1. Audience Signal:

Age, Gender, Interest, Behavior, কোন Combination-এর মানুষ সবচেয়ে বেশি Convert করছে। আপনি হয়তো ভেবেছিলেন ২৫-৩৪ বছর বয়সী পুরুষরা কিনবে, Meta হয়তো দেখছে ৩৫-৪৪ বছর বয়সী মহিলারা সবচেয়ে বেশি Convert হচ্ছে।

2. Placement Signal:

Facebook Feed, Instagram Story, Reels, Audience Network, কোথায় দেখালে Conversion বেশি হচ্ছে। এই Data ছাড়া Meta জানে না কোথায় আপনার Budget বেশি ঢালা উচিত।

3. Time Signal:

দিনের কোন সময়ে বা সপ্তাহের কোন দিনে মানুষ Convert করছে, সকালে Ad দেখলে কি বেশি ক্লিক আসছে, নাকি রাতে Ad দেখালে বেশি Purchase হচ্ছে, এই সবগুলো Learn করে।

4. Creative Signal:

একাধিক Creative থাকলে, কোন Image, Ad Copy বা Format সবচেয়ে বেশি Conversion আনছে এটা বুঝতে পারে।

এই চারটি জিনিস শেখার জন্য Meta-কে বিভিন্ন মানুষের কাছে Ad দেখাতে হয়, যার মানে Learning Phase-এ CPA বেশি থাকবে এটাই স্বাভাবিক এবং এটাকে নিজের "ব্যর্থতা" মনে করা ভুল।

"Learning Limited" এই স্ট্যাটাসের মানে কী?

Learning Phase-এ সবচেয়ে ভয়ের স্ট্যাটাস হলো "Learning Limited"। এটার মানে Meta পর্যাপ্ত Data পাচ্ছে না, তাই ঠিকমতো শিখতে পারছে না।

কেন হয় এই সমস্যা?

যদি Conversion কম হয়, তাহলে Optimization Event পরিবর্তন করুন, Purchase-এর বদলে Add to Cart বা Initiate Checkout করে দিন। এই Event-গুলো বেশি হয়, তাই Meta দ্রুত শিখতে পারে। পরে যখন Volume বাড়বে, তখন Purchase-এ Back করুন।

কখন "Learning Phase" Reset হয়ে যায়?

মেটার System অনুযায়ী, Learning Phase "Reset" হয়, অর্থাৎ আবার শুরু থেকে Learning শুরু হয়, যখন আপনি Ad Set-এ উল্লেখযোগ্য পরিবর্তন আনেন।
পরিবর্তনের ধরন
Reset হবে?
কারণ

বাজেট ২০%-এর বেশি বাড়ানো

হ্যাঁ

Ad Delivery pattern সম্পূর্ণ বদলে যায়

Audience পরিবর্তন করলে

হ্যাঁ

নতুন Audience-দের থেকে আবার শুরু করতে হবে

Ad Creative পরিবর্তন

হ্যাঁ

Creative Signal নতুন করে শিখতে হবে

Optimization Event পরিবর্তন

হ্যাঁ

পুরো Learning Vision বদলে গেছে

Bid Strategy পরিবর্তন

হ্যাঁ

Auction Behavior পাল্টে যায়

বাজেট ১০% বাড়ানো

সাধারণত না

এটা ছোট পরিবর্তন

Ad Headline সামান্য Edit

কখনো কখনো

নির্ভর করে পরিবর্তনের মাত্রার উপর

সবচেয়ে ক্ষতিকর ভুলঃ
Learning Phase-এ প্রতিদিন ছোট ছোট পরিবর্তন করা। প্রতিটি পরিবর্তন Learning Phase-কে Reset তো করে না, তবে ঘন ঘন পরিবর্তন Meta-কে Stable Pattern-এ Learn করতে বাধা দেয়। ফলে Meta কখনোই Active Learning Phase-এ পৌছাতেই পারে না।

Learning Phase ম্যানেজ করার সঠিক পদ্ধতি

এখন আসল কথায় আসি, কীভাবে Learning Phase-কে দ্রুত এবং সফলভাবে ম্যানেজ করবেনঃ

Learning Phase কতদিন চলে?

Meta বলে সাধারণত ৭ দিনের মধ্যে ৫০টি Conversion হলে Learning Phase শেষ হওয়ার কথা। কিন্তু বাস্তবে এটা নির্ভর করেঃ
পরিস্থিতি
আনুমানিক সময়
পরামর্শ

High-Volume Product, ভালো বাজেট

৩–৫ দিন

কিছু করার নেই, অপেক্ষা করুন

মাঝারি Volume, স্বাভাবিক বাজেট

৭–১৪ দিন

ধৈর্য ধরুন, ৭ দিন পর Assessment করুন

Low-Volume, High-Ticket Product

১৪–২৮ দিন বা বেশি

Upper-Funnel Event-এ Optimize করুন

বাজেট খুব কম

Learning Limited হবে

বাজেট বাড়ান বা Event পরিবর্তন করুন

একটি বাস্তব উদাহরণ

ধরুন আপনি একটি Online Clothing Store চালাচ্ছেন। Target: Purchase। Average Order Value ১,২০০ টাকা। আপনার লক্ষ্য CPA ৩০০ টাকার মধ্যে রাখা।

ভুল পদ্ধতিঃ

দৈনিক বাজেট ৫০০ টাকা দিলেন। দুই দিন পর দেখলেন CPA ৮০০ টাকা। সাথে সাথে Ad বন্ধ করে নতুন করে শুরু করলেন। এভাবে তিন সপ্তাহ কাটালেন, ফলে কোনো Ad-ই কখনো Learning Phase পার করতেই পারলো না।

সঠিক পদ্ধতিঃ

Target CPA ৩০০ টাকা, তাই দৈনিক বাজেট কমপক্ষে ৩০০ × ৫ ÷ ৭ = প্রায় ২১৫ টাকা। কিন্তু Safely ৫০০–১,০০০ টাকা দিন। প্রথম ৭ দিন কোনো পরিবর্তন করবেন না। ৭ দিন পর যদি Learning Phase শেষ হয় এবং CPA এখনো বেশি থাকে, তখন Creative বা Audience নিয়ে কাজ করুন।

Learning Phase-এ আপনার ব্যয় হয়তো বেশি হবে, এটাকে "Data Collection Cost" হিসেবে ভাবুন। এই বিনিয়োগ না করলে আপনার ক্যাম্পেইন কখনো Optimize হবে না।

মূল বিষয়গুলো এক নজরে

Topic